রাতে স্ট্রিম করি বলে দিনে ঘুমিয়ে কাটালে চলবে না। আমি স্ট্রিমের পরদিন সকালে অন্তত আধ ঘণ্টা হাঁটি, নইলে মাথা ভারী লাগে।
প্রতি এক ঘণ্টা পরপর চোখ আর কাঁধের জন্য দুই মিনিট বিরতি। হাতে ব্যথা শুরু হলে অপেক্ষা করবেন না, ডেস্কের উচ্চতা বদলান।
আর পড়াশোনা বা কাজ থাকলে সেটাই আগে। গেমিং ভালো লাগে বলেই সেটাকে বাকি জীবনের ওপর চড়তে দিই না।



